ডেস্ক রিপোর্ট : ঈদুল ফিতরকে সামনে রেখে ভক্ত-সমর্থকদের উদ্দেশে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক ভিডিও বার্তায় তিনি সবার সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
নিউইয়র্ক ভিত্তিক এক গণমাধ্যমকে দেওয়া সেই বার্তায় সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।
’
পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আশা করি সবার রমজান মাস ভালোভাবে কেটেছে, সিয়াম সাধনার মাধ্যমে কেটেছে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক৷ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ঈদ মোবারক।’
জাতীয় দলের বাইরে থাকলেও বরাবরই আলোচনায় সাকিব। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর তার দেশে আসার সম্ভাবনা জোরালো হয়।
নানান সময়ে এটা নিয়ে আলোচনাও হয়। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে এই অলরাউন্ডারের খেলার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। তবে সামনে নিউজিল্যান্ড সিরিজকে ঘিরেও সম্ভাবনা তৈরি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 























