3:36 pm, Wednesday, 23 September 2026

সেনেগালে সংঘর্ষে নিহত ১৬

ডেস্ক রিপোট:সেনেগালের প্রধান বিরোধীদলীয় নেতা উসমাস সোনকোর সমর্থকরা রোববার পুলিশের বর্বরতার নিন্দা জানিয়েছে। সম্প্রতি আদালতে সোনকোকে কারাদ- দেয়ায় ছড়িয়ে পড়া সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত ও সাড়ে তিনশরও বেশি বিক্ষোভকারী আহত হওয়ার পর তারা পুলিশের নিন্দা জানালো।

এএফপির খবরে বলা হয়, একটি মামলায় সোনকোকে দুই বছরের সাজা দেয়ায় বৃহস্পতিবার এ সহিংসতা ছড়িয়ে পড়ে। সোনকো বলেন, আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে তাকে বাধা দিতেই এ সাজা দেয়া হয়েছে।

রেডক্রস জানায়, তারা একজন গর্ভবতী মহিলাসহ আহত ৩৫৭ বিক্ষোভকারীকে সহায়তা করেছে। তারা আরো জানায়, এ সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর ৩৬ জন আহত হয়েছে। সহিংসতায় মারাত্মকভাবে আহত ৭৮ জনকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এদিকে সোনকো ও প্রেসিডেন্ট ম্যাকি সলের সমর্থকরা সহিংসতা ও হতাহতের জন্য পরস্পরকে দায়ী করেছে।

রোববার সোনকোর পস্টিফ-প্যাট্রিয়টস পার্টি ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমনপীড়নের নিন্দা করেছে।’ দলটি ‘বেসরকারি মিলিশিয়া’ মোতায়েন করায় সরকারকে দায়ী করে জনগণকে ‘যে কোন উপায়ে আত্মরক্ষা এবং লড়াই করার’ আহ্বান জানিয়েছে।

সহিংসতায় সরকারিভাবে ১৬ জন নিহত হওয়ার কথা বলা হলেও পাস্টিফ প্যাট্রিয়টস দলের পক্ষ থেকে ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার কথা জানানো হয়।

এদিকে সরকার ‘ভাঙচুর ও লুরটপাটের’ জন্য সোনকোর সমর্থকদের অভিযুক্ত করেছে। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টিওনি ডিওম জানান, বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত প্রায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সেনেগালে সংঘর্ষে নিহত ১৬

Update Time : 12:10:48 pm, Monday, 5 June 2023