6:34 pm, Wednesday, 18 November 2026

রাতে আসছে উপহারের ২৫০ মোবাইল ভেন্টিলেটর

ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক দল চিকিৎসক। শনিবার (২৪ জুলাই) রাতে এগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

রাত আনুমানিক সাড়ে ৮টায় মোবাইল ভেন্টিলেটর মেশিন বহনকারী বিমানটি পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত থেকে এগুলো গ্রহণের কথা রয়েছে।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসকদের পাঠানো মোবাইল ভেন্টিলেটর মেশিনগুলো রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তবে কতগুলো ভেন্টিলেটর মেশিন আসছে সে ব্যাপারে তিনি নিশ্চিতভাবে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বিমানবন্দরে উপস্থিত থেকে এগুলো গ্রহণের কথা রয়েছে বলে জেনেছেন তিনি।

যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক জিয়াউদ্দিন আহমেদ সাদেকের নেতৃত্বে এ চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। এই দলে আরও রয়েছে ডাক্তার মাসুদুল হাসান, ডাক্তার আরিফুর রহমান, ডাক্তার চৌধুরী হাফিজ আহসান ও মাহমুদুস শামস চৌধুরী।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

রাতে আসছে উপহারের ২৫০ মোবাইল ভেন্টিলেটর

Update Time : 09:07:10 am, Saturday, 24 July 2021