ডেস্ক রিপোর্ট : সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার্স এবং ভুটানের বিপক্ষে ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। দেশের জার্সিতে তার অভিষেক হয়েছিল অ্যাওয়ে ম্যাচে।
এবার অপেক্ষায় আছেন ঘরের মাঠে অভিষেকের। আজ সকালে বাবা-মাকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেছেন হামজা। এসেই দলের সঙ্গে হোটেলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আজ অনুশীলনে অংশ নেবেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গত মার্চে ভারতের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল ইংলিশ লিগে খেলা এই মিডফিল্ডারের। অভিষেকেই আলো ছড়ান হামজা। একাধিক সুযোগ তৈরি করার পাশাপাশি দলের হার এড়াতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
পরে ইংল্যান্ডে ফিরে চেষ্টার কোনো কমতি রাখেননি শেফিল্ড ইউনাইটেডকে ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে তুলে নিতে। কিন্তু মৌসুমের শেষ ম্যাচে এসে দুর্ভাগ্যজনক হারে সেই স্বপ্ন পূরণ হয়নি। এদিকে, কানাডা থেকে আরও এক প্রবাসী ফুটবলার সামিত সোম ঢাকায় আসবেন আগামী ৪ জুন।
5:53 pm, Wednesday, 18 November 2026
News Title :
ঘরের মাঠে খেলতে ঢাকায় হামজা চৌধুরী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:57:02 am, Monday, 2 June 2025
- 224 Time View
Tag :
Popular Post



























