ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : একটি অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহ ছয়জন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জানা যায়, গত ৩ জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের একটি দল। পরে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ভ্যান মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ আদায় করা হয়। ঘটনার ভিডিওচিত্র ও তথ্য সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। পরে গতকাল সোমবার (১৪ জুলাই) সংশ্লিষ্ট ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—খাঁটিহাতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া বলেন, একটা অভিযোগের ভিত্তিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। গতকাল থেকে আমি দায়িত্ব পালন করছি। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত চলছে অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেয়া হবে।
5:10 am, Saturday, 20 June 2026
News Title :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল হাইওয়ে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:23:07 am, Tuesday, 15 July 2025
- 190 Time View
Tag :
Popular Post



























