5:14 am, Saturday, 18 April 2026

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন জুলাই এর আহত একমাত্র নারী সাংবাদিক কাঁকন

মৌলভীবাজার জেলার প্রথম নারী সাংবাদিক, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত নাগরিক টিভির জেলা প্রতিনিধি এ.এস.কাঁকন কে প্রধানমন্ত্রী তারেক রহমান  ঈদ উপহার’নগদ অর্থ ও ঈদের   শুভেচ্ছা কার্ড প্রদান করেছেন।

বুধবার (১৮ মার্চ) তারাবীর নামাজের পর মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঈদ উপহার মৌলভীবাজার  একমাত্র  নারী সাংবাদিক কাঁকনের হাতে তুলে দেন। এসময় গণঅভ্যুত্থানে আহত আব্দুল মালিক ও বড়লেখার চান্দগ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ঈদ উপহার হস্তান্তরে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ.কে.এম নুরুজ্জামান, সদর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ তোয়েল, কাবাডি ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলওয়ার হোসেনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

এই প্রথম এমন ঈদ উপহার পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক এ.এস.কাঁকন। উল্লেখ্য জুলাই গণঅভ্যুত্থানে চব্বিশের ৪ আগস্ট মৌলভীবাজারে ছাত্র-জনতার আন্দোলনের ভিডিও ধারনের সময় আওয়ামী ক্যাডার বাহিনী দ্বারা পরপর দুবার হামলার স্বীকার হন নারী সাংবাদিক এ.এস.কাঁকন। সে সময় তার ক্যামেরা, মোবাইল ভেঙ্গে কাঠের টুকরো দিয়ে আঘাত করে গায়ে হাত তুলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন জুলাই এর আহত একমাত্র নারী সাংবাদিক কাঁকন

Update Time : 06:55:00 pm, Wednesday, 18 March 2026