5:16 pm, Wednesday, 18 November 2026

শব্দসৈনিক রেজাউল করিম রবু মারা গেছেন

বিনোদন ডেস্ক :: সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২০ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১টার দিকে বার্ধক্যজনিত নানা জটিলতায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাজশাহীর এক সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া রেজাউল করিম রবুর কর্মজীবনজুড়ে ছিল দেশের টেলিভিশন ও সংগীত অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান।

সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।

সেখানে বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করে তিনি মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের মনোবল জোগাতে ভূমিকা রাখেন।
মুক্তিযুদ্ধে মো. রেজাউল করিম (রবু)-এর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতিও রয়েছে।

২০১৬ সালের ১৬ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০৮ জন শব্দসৈনিককে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ওই গেজেটে রাজশাহী জেলার তালিকায় তার নাম রয়েছে।
বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার ও অনুষ্ঠান নির্মাণের ইতিহাসে রেজাউল করিম রবু ছিলেন গুরুত্বপূর্ণ এক কারিগর ও প্রত্যক্ষ সাক্ষী। বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ কর্মজীবনে অনুষ্ঠান প্রযোজনা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে বিটিভির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে অবসর নেন।

বিটিভি থেকে অবসরের পর রেজাউল করিম রবু চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন।

রেজাউল করিম রবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের টেলিভিশন, সংগীত ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও সংস্কৃতিজনরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

শব্দসৈনিক রেজাউল করিম রবু মারা গেছেন

Update Time : 07:11:41 am, Monday, 21 September 2026