2:32 pm, Wednesday, 25 November 2026

হুথি হামলার পর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশে সৌদির যোগাযোগ

আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবের সবচেয়ে উঁচু ভবনে হামলার ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তৎপরতা নিয়ে বাহরাইন ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

বুধবার (২৫ নভেম্বর) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলাদাভাবে ফোনালাপ করেন ফয়সাল বিন ফারহান।

আলাপকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেন ও সৌদি আরবে হুথিদের চলমান হামলার তীব্র নিন্দা জানান।

পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের চলমান উদ্যোগ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও সুসংহত করার বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন করে হামলার শিকার হয় সৌদি আরব, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে নতুন উদ্বেগ তৈরি করেছে।

বিশেষ করে সৌদির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে একের পর এক হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মিস ইউনিভার্সের মঞ্চে যে প্রশ্নের উত্তরে বাজিমাত জেনিফারের

হুথি হামলার পর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশে সৌদির যোগাযোগ

Update Time : 08:11:22 am, Wednesday, 25 November 2026