6:22 pm, Wednesday, 18 November 2026

কুলাউড়ায় জমে উঠেছে ‘হোলি উৎসব’

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘হোলি উৎসব’ আজ পালিত হচ্ছে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা বা ‘হোলি উৎসব’ অনুষ্ঠিত হয়।

আজ সকাল থেকেই নারী-পুরুষ,শিশু কিশোর-কিশোরী মিলেমিশে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়েছেন। দোল পূর্ণিমায় শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি অনেক আগে থেকেই চলে আসছে।

উপজেলার হিংগাজিয়া চা-বাগান, আদমপুর,হলিছড়া,লুহাইনি চা-বাগান ঘুরে দেখা যায়, রাস্তায় রাস্তায়,ঘরে বারিরে রঙ খেলায় মেতে উঠেছেন সব বয়সী মানুষ। লাল,হলুদ,নীল বিভিন্ন জাতের রঙ একে অপরকে মাখামাখি করছেন।

জানা যায়,হোলি উৎসবকে কেন্দ্র করে সব চা-বাগানের শ্রমিকদের দেওয়া হয়েছে বোনাস। যাতে আনন্দের সহিত পার করতে পারে এই হোলি উৎসব। বাগান ছুটিও দেওয়া হয়েছে ৩ দিনের। তবে এই উৎসব ৩-১৬ দিন প্রজন্ত চলে থাকে।

বিয়ে হওয়া ঘরের মেয়েকে আনা হয়েছে বাপের বাড়িতে। হোলি উৎসব একটি মিলন মেলায়ও পরিনত হয়েছে।

রঙ খেলায় মত্ত সানি জানান, সকালে বাবা বাজার থেকে রঙ খেলার সরঞ্জাম ও রঙ নিয়ে আসেন। পূজো করে রঙ খেলা শুরু করে দিয়েছি।

এই হোলি উৎসব শুধু উৎসব নয়, এ যেন একটি মিলন মেলা। মান-অভিমান ভুলে সবাই এক হয়ে উৎসবে সামিল হচ্ছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

কুলাউড়ায় জমে উঠেছে ‘হোলি উৎসব’

Update Time : 10:50:31 am, Saturday, 19 March 2022