5:49 pm, Wednesday, 18 November 2026

বড়লেখায় ৬টি ভারতীয় চো রা ই মহিষ আটক

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ৬টি ভারতীয় চোরাই মহিষ উদ্ধার করেছে বিজিবি বিওসি টিলা ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে উপজেলার পাথারিয়া চা বাগান এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। মহিষগুলো মূল্য প্রায় ১২ লাখ টাকা।
রবিবার দুপুরে উদ্ধার ভারতীয় চোরাই মহিষগুলো স্থানীয় কাস্টমসে জমা দিয়েছে বিজিবি। বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমান্তের ১৩৯২ মেইন পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তর দিয়ে চোরাকারবারিরা ভারতীয় চোরাই মহিষের চালান নিয়ে যাচ্ছিল। এলাকাবাসীর গোপন সংবাদে বিজিবি সদস্যরা পাথারিয়া চা বাগান এলাকায় অভিযান চালায়। রাত ৮টার দিকে বিজিবি সদস্যরা ধাওয়া করে ৬টি ভারতীয় চোরাই মহিষ আটক করে। এর আগেই চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, আটক ভারতীয় চোরাই মহিষগুলোর সিজার মূল্য ১২ লাখ টাকা। শনিবার দুপুরে তা স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তারাই নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ কোষাগারে জমা দেবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

বড়লেখায় ৬টি ভারতীয় চো রা ই মহিষ আটক

Update Time : 04:46:01 pm, Sunday, 20 August 2023