স্টাফ রিপোটার: মৌলভীবাজার ২৪ জুলাই পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও এনসিপি নেতা হিসাবে পরিচয় দিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে বাউরভাগ এলাকার রাজু আহমদের পুত্র রাফি আহমেদের উপর। এলাকায় সহ উপজেলার বিভিন্ন স্থানে নিরীহ লোকদেরকে আওমীলীগ সাজিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা ও নানা সুবিধা আদায় করছে।
এব্যাপারে কাজিরবাজার এলাকার নাদামপুর গ্রামের মৃত আব্দুল মছব্বির চৌধুরীর পুত্র নিলু চৌধুরী, আবুল হাসনাত চৌধুরী, আবুল চৌধুরী প্রতিকার চেয়ে মৌলভীবাজার পুলিশ সুপার বরাবরে ২৪ডিসেম্বর ২৫ইং লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগে জানা যায়, কোন রাজনৈতিক দলের সহিত সম্পৃক্ত না থাকার পরও বড় অন্কের টাকা আদায়ের লক্ষ্যে প্রতিপক্ষকে মামলার ভয় দেখিয়ে আওয়ামীলীগ সময়ের কমিটির ভুয়া কাগজ পত্র তৈরী করে স্থানীয় পুলিশ প্রশাসনের সহিত যোগাযোগ আছে প্রচার করে বড় অন্কের টাকা আদায় করছে বাউরবাগ এলাকার রাফি আহমেদ। সে ২০২৪সনের ৫ই আগষ্টের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির ও বর্তমানে এনসিপি নেতা হিসাবে পরিচয় দিয়ে থাকে। আবার কাউকে মামলায় নাম আছে বলে ভূয়া কাগজ পত্র দেখিয়ে হমকি দিয়ে টাকা আদায় করে। এলাকার ও উপজেলার বিভিন্ন স্থানে নিরীহ লোকদের নিকট হতে বড় অংকের টাকা নিয়ে মানুষদেরকে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করছে। ইদানিং মৃত আব্দুল মছব্বির চৌধুরী পুত্র নিলু চৌধুরী, আবুল হাসনাত চৌধুরী, আবুল চৌধুরীর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ থাকায় মিথ্যা আওয়ামীলীগের কমিটি তৈরি করে ভূয়া তথ্য দিয়ে মামলায় জড়ানোর চেষ্টা করছে। তার আপন চাচা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হওয়ার পর সে নিলু চৌধুরী, আবুল হাসনাত চৌধুরী, আবুল চৌধুরীকে দোষারূপ করে হয়রানী করার হুমকি দিচ্ছে।
সে আবুল চৌধুরীকে ২ নং মনুর মুখ ইউনিয়নের ২০১৬ সালের একটি সম্মেলনে প্রচার সম্পাদক দেখিয়ে একটি ভূয়া কাগজ তৈরী করে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তার এই মামলা বানিজ্য বন্ধ করতে ও আইনি পদক্ষেপ নিতে ভুক্তভোগীরা পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদন করেছেন।


নিজস্ব প্রতিবেদক 



























