6:18 pm, Friday, 22 May 2026

আরো সাড়ে ৬ হাজার মৃত্যু দেখল বিশ্ব

ডেস্ক রিপোর্ট : সারা বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৬ হাজার ৪৮৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ২৯ হাজার ৬১০ জন। ৩১ ডিসেম্বর, শুক্রবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়েবসাইটটির তথ্য অনুসারে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৮৫০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৪৫ হাজার ৩৩২ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৩২৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৯২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ২১৩ জন এবং মারা গেছেন ৩৩২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ২৪৩ জন এবং মারা গেছেন ১৮০ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৩৭৯ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ২৭৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৫৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৪৫ জন, তুরস্কে ১৩৯ জন, পোল্যান্ডে ৭০৯ জন, ইতালিতে ১৫৬ জন, মেক্সিকোতে ১৮৮ জন এবং দক্ষিণ আফ্রিকায় ১২৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

আরো সাড়ে ৬ হাজার মৃত্যু দেখল বিশ্ব

Update Time : 06:05:54 am, Friday, 31 December 2021