5:32 am, Wednesday, 22 April 2026

ইডেনে কলকাতার রানের রেকর্ড

ডেস্ক রিপোর্ট ::আইপিএলে যেনো রানের পাহাড় গড়ার রেকর্ড চলছে। তবে শুক্রবার (২৬ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেনসে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের হোম গ্রাউন্ডে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করেছে কলকাতা নাইট রাইডার্স।

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করেছে কলকাতা।

কলকাতার জন্য এটি তাদের আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। কলকাতার হয়ে সুনীল নারিন ও ফিল সল্ট জুটি শুরতেই দলকে এনে দেন দুর্দান্ত সূচনা। ৩৭ বলে ৭৫ রান করেন ফিল সল্ট। অন্যদিকে ৩২ বলে ৭১ রান করা সুনীল নারিন দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন।

অবশ্য প্রথমেই কলকাতার ব্যাটসম্যানদের আটকানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল পাঞ্জাবের বোলাররা। তবে ফিল্ডারদের সহজ কয়েকটি ক্যাচ মিস পরবর্তীতে ম্যাচে পাঞ্জাবের বোলারদের বেশ অসহায় করে তোলে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ইডেনে কলকাতার রানের রেকর্ড

Update Time : 09:34:28 am, Saturday, 27 April 2024