10:33 am, Thursday, 25 June 2026

এবার শাহরুখের নতুন লুক ফাঁস!

বিনোদন ডেস্ক :: কয়েক দিন আগেই স্পেন থেকে ফিরেছেন শাহরুখ। পাঠান সিনেমা শুটিং ছিল সেখানে। বলিউডপাড়ায় শোনা যাচ্ছিল, শাহরুখ শিগগিরই শুরু করবেন দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত সিনেমার দৃশ্যধারণ। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এ শিডিউলে শাহরুখের সঙ্গে যোগ দেবেন নয়নতারা। ১০ দিনের শুটিং শিডিউল রয়েছে মুম্বাইয়ে।

যখন এ নিয়ে আলোচনা চলছে, এর মধ্যে মুম্বাইয়ের শুটিং সেট থেকে শাহরুখের একটি ছবি ছড়িয়ে পড়েছে নেট-দুনিয়ায়। ছবি দেখে সবার এখন জানার আগ্রহ নতুন কোন প্রজেক্টে কাজ করছেন বলিউড বাদশা।

নেটিজেনদের অনেকে মনে করছেন ছবিটি অ্যাটলি পরিচালিত সিনেমার শুটিংয়ের। অনেকে বলছেন সিনেমার নাম লায়ন! যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, একটি ট্রাকের ড্রাইভিং সিটে বসে আছেন শাহরুখ। তার পুরো মুখ কাপড়ে ঢাকা; শুধু চোখ দুটো ও চুলের কিছু অংশ দেখা যাচ্ছে। বেশ কিছু লোক ঘিরে আছে শাহরুখকে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আরও জানাচ্ছে, সিনেমাটিতে বাবা-ছেলের দ্বৈত চরিত্রে দেখা যাবে কিং খানকে। তবে এর সবটাই এখনও জল্পনা।

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

এবার শাহরুখের নতুন লুক ফাঁস!

Update Time : 07:46:01 am, Saturday, 9 April 2022