7:26 am, Sunday, 26 July 2026

কুলাউড়ায় তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা:আটক ২

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় পূর্ব শত্রুতার জেরে হোসাইন মুহাম্মাদ জিলান (২২) নামে এক তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিলান উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সন্ধ্যায় জিলান মোটরসাইকেলযোগে তার ছোটভাইকে বাসে তুলে দিতে শহরে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের দক্ষিণ বাজারস্থ বাসস্ট্যান্ডে জিলান তার ছোটভাইকে নামিয়ে দিয়ে ফেরার পথে আগে থেকে ওতপেতে থাকা ১৪/১৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে জিলানকে ঘিরে ফেলে মারধর শুরু করে। জিলান প্রাণে বাঁচতে মোটরসাইকেল থেকে নেমে বাসস্ট্যান্ডের সম্মুখে আয়শা টেলিকম নামক একটি দোকানে গিয়ে ঢুকে। সেখানে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে পালিয়ে যায়।
পরে দ্রত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে ৫ দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার রাত ১১.৫০ টায় জিলান মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জিলানের পিতা আব্দুল হামিদ জানান, ছেলেকে নিয়ে ৫ দিন সিলেটে থাকায় কোনো মামলা করতে পারেননি। কুলাউড়ায় ফিরে দুর্বৃত্তদের বিরুদ্ধে তিনি মামলা করবেন বলে জানান।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, সন্ত্রাসীদের নির্মম আঘাতে জিলান নামের যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় পুলিশ অভিযান চালিযে ২ জনকে গতকাল রাতেই আটক করেছে । পরে এজাহারের প্রেক্ষিতে জড়িত অন্যান্য আসামীদেরকেও গ্রেপ্তার হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

কুলাউড়ায় তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা:আটক ২

Update Time : 09:45:54 am, Saturday, 8 July 2023