5:52 pm, Wednesday, 18 November 2026

কুলাউড়ায় পাঁচদিন ধরে সৌদি ফেরত যুবক নিখোঁজ

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া থেকে মামুন মিয়া (২৬) নামে এক সৌদি ফেরত যুবক পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রোববার (১২ জুন) নিখোঁজের বাবা মো. হারুন মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি জিডি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, ১০/১২ দিন আগে মামুন সৌদি আরব থেকে দেশে ছুটিতে আসেন। শনিবার (১১ জুন) সকালে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

পরবর্তীতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রবিবার সকালে নিখোঁজ মামুনের বাবা হারুন মিয়া বাদী হয়ে থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ মামুনকে খোঁজতে পুলিশ কাজ করছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

কুলাউড়ায় পাঁচদিন ধরে সৌদি ফেরত যুবক নিখোঁজ

Update Time : 09:17:06 am, Thursday, 16 June 2022