5:15 pm, Wednesday, 18 November 2026

গভীর রাতে হাজির রাজ, ঘরেই ঢুকতে দেননি পরীমনি

ডেস্ক রিপোর্ট :: এক বছরে পূর্ণ হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পদ্মর। এই দিনে সন্তানকে দেখার জন্য ছুটে এসেছেন রাজ। জানা গেছে, বুধবার রাতে পদ্মকে দেখতে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন রাজ। এ সময় ছেলের দেখা পেলেও স্ত্রীর দেখা পাননি তিনি।
পরীমনি রাজকে নিজের ঘরেই ঢুকতে দেননি, দরজা লাগিয়ে বসেছিলেন।

এ অভিনেত্রী জানান, গতকাল রাতে এসেছিল রাজ। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি। দেখাও হয়নি।

আপনার সঙ্গে কেন দেখা হয়নি? এ নায়িকা বলেন- ‘ওর সঙ্গে তো আমার সম্পর্কই নেই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।

আজও ছেলের জন্মদিনে হাজির হতে পারেন রাজ। পরীমনির ভাষ্য, ‘আমি চাই না সে আসুক। যদি আসে তাহলে আমি তার সঙ্গে কোনো কথা বলবো না। ’

২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমনি ও শরিফুল রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন এই জুটি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

চলতি বছরের শুরু থেকেই এই জুটির দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমের শিরোনাম হন আলোচিত দম্পতি। এরপর দুজনেই জানান একসঙ্গে আর সংসারের পথে হাঁটছেন না তারা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

গভীর রাতে হাজির রাজ, ঘরেই ঢুকতে দেননি পরীমনি

Update Time : 10:00:33 am, Saturday, 12 August 2023