ডেস্ক রিপোর্ট::চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে ভূমিধসে ৪৪ জন চাপা পড়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির খবরে এ কথা বলা হয়েছে। সূত্র মতে, প্রাথমিক তদন্তে জানা গেছে, জেনসিয়ং কাউন্টিতে সোমবারের ভূমিধসে ১৮টি বাড়ির ৪৪ জন চাপা পড়েছে। এ কারণে জরুরি ভিত্তিতে ওই এলাকা থেকে দুই শতাধিক লোককে সরিয়ে নেয়া হয়েছে। সিসিটিভি আরও বলেছে, পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নিয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামসহ দুই শতাধিক উদ্ধারকর্মী সেখানে কাজ করছে। উল্লেখ্য, চীনের প্রত্যন্ত এলাকা ইউনানে ভূমিধস একটি সাধারণ ঘটনা। যেখানে হিমালয়ের বিপরীতে খাড়া পর্বত শ্রেণি রয়েছে।
5:22 pm, Thursday, 13 August 2026
News Title :
চীনে ভূমিধসে ৪৪ জন চাপা পড়েছে
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:48:52 am, Monday, 22 January 2024
- 276 Time View
Tag :
Popular Post






























