5:28 pm, Wednesday, 18 November 2026

তিনশর ঘর পেরিয়ে চালকের আসনে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক :: বাংলাদেশ সমর্থকরা আফসোস করতেই পারেন! অ্যাঞ্জেলো ম্যাথিউসের আউটসাইড এজটা যদি লিটন দাস বা খালেদ আহমেদের কেউ টের পেতেন, তাহলে হয়ত দ্বিতীয় দিনের শুরুর চিত্রটা ভিন্ন হত। তবে সেটা হয়নি, ব্যক্তিগত দেড়শর দিকে ছুটে চলেছেন ম্যাথিউস, আর ফিফটি করে রান তোলার গতি বাড়িয়েছেন দীনেশ চান্দিমাল। তাতেই তিনশ পেরিয়ে গেছে শ্রীলঙ্কা।

অথচ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ম্যাথিউসকে ফেরাতে পারত বাংলাদেশ। সোমবার দিনের চতুর্থ ওভারেই খালেদ আহমেদের বল ম্যাথিউসের ব্যাট ছুঁয়ে ঠাই পায় উইকেটের পেছনে থাকা লিটন দাসে গ্লাভসে, তবে সেই সূক্ষ্ম ব্যাটের ছোঁয়া আম্পায়ার বা বাংলাদেশ দলের কেউই বুঝতে পারেননি। তাই সরাসরি আউটের সিদ্ধান্ত বা রিভিউ কোন কিছুরই প্রশ্ন ওঠেনি। ব্যক্তিগত ১১৯ রানে সবার অগোচরেই নতুন জীবন পেয়ে যান ম্যাথিউস।

এরপর আর উইকেটের কোন সম্ভাবনা তৈরি করতে পারেনি বাংলাদেশ। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান স্বাচ্ছন্দ্যেই শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন। ম্যাথিউস-চান্দিমালের জুটি পেরিয়ে গেছে শতরান আর শ্রীলঙ্কাও তিনশর ঘর পেরিয়ে এখন চালকের আসনে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

তিনশর ঘর পেরিয়ে চালকের আসনে শ্রীলঙ্কা

Update Time : 10:39:27 am, Monday, 16 May 2022