7:21 pm, Wednesday, 18 November 2026

পুকুরপাড়ে খেলতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ঝিলিকের

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ঝিলিক আক্তার নামে ১১ বছর বয়সি ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় গুরুতর অবস্থায় উদ্ধার করে নার্গিস সুলতানা অধরা এক শিশুকে হাসপাতালে পাঠিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ঝিলিক আক্তার ওই গ্রামের সেলিম মিয়ার মেয়ে। সে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের ছাত্রী।

স্বজনরা জানান, ঝিলিক আক্তার ও নার্গিস সুলতানা অধরা বাড়ির পাশের একটি পুকুরপাড়ে বসে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াক আল মামুন ঝিলিককে মৃত ঘোষণা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

পুকুরপাড়ে খেলতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ঝিলিকের

Update Time : 12:57:47 pm, Thursday, 6 July 2023