3:11 am, Monday, 6 July 2026

বিগনেশকেই বিয়ে করলেন নয়নতারা

বিনোদন ডেস্ক :: সব জল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবান। বৃহস্পতিবার (৯ জুন) সকালে তামিল নাড়ুর মহবালিপুরামের প্লাশ হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে পিংকভিলা জানিয়েছে, আজ সকাল ৮টা ১০ মিনিটে শুরু হয় নয়নতারা-বিগনেশের বিয়ের আনুষ্ঠানিকতা। মনিকার ডিজাইন করা পোশাকে বর-কনে সাজেন তারা। শোবিজ অঙ্গনের অনেক তারকাই বিয়েতে যোগ দিয়েছেন। আমন্ত্রিত অতিথি ছাড়া অন্য কারো প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তারপর থেকে চুটিয়ে প্রেম করছেন এই যুগল। প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। এমনকি আগেও তাদের প্রেম ও বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে।

বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দু’জনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা করছেন বিগনেশ শিবান।

Tag :
About Author Information

Sirajul Islam

ভুয়া/হয়রানী/,মানহানীকর ছবি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বিভিন্ন মহলের নিন্দা

বিগনেশকেই বিয়ে করলেন নয়নতারা

Update Time : 07:06:53 am, Thursday, 9 June 2022