4:00 am, Thursday, 1 October 2026

বৃষ্টির পর রোদে স্বস্তি, পাকিস্তান ম্যাচে ইয়াসিরের চোখ ‘পজিটিভ ক্রিকেটে’

ডেস্ক রিপোর্ট : জাপানে টানা বৃষ্টির পর অবশেষে দেখা মিলেছে রোদের। বুধবার অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবারের সেমিফাইনালের আগে এই অনুশীলনকে স্বস্তির বলেই মনে করছেন ইয়াসির আলী চৌধুরী।
জাপানে আসার পর এই প্রথম ভালোভাবে রোদ দেখার কথা জানিয়ে ইয়াসির বলেন, ‘আলহামদুলিল্লাহ, জাপান আসার পর মনে হয় এই প্রথম আমরা রোদ দেখলাম।

ভালো লাগছে, আজকে ভালোভাবে একটু মাঠে নামতে পেরেছি। ইনশাআল্লাহ কালকেও রোদ আছে মাঠে।
হোপফুলি, ইনশাআল্লাহ আমরা একটা ভালো ওয়েদার পাব খেলতে।’
টানা বৃষ্টির কারণে কয়েক দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ।

তবে এতে দলের মানসিক প্রস্তুতিতে সমস্যা হয়নি বলে মনে করেন ইয়াসির। মাঠে অনুশীলনের সুযোগ না পেলেও ফুটবল খেলে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছেন তারা।
নিজেদের প্রস্তুতি নিয়ে ইয়াসির বলেন, ‘প্র্যাকটিস হয়নি, কিন্তু আমরা সব সময় মেন্টালি প্রিপেয়ার রাখি নিজেদের। যতটা নিজেকে মাঠে রাখা যায়। পুরো টিমের একটা জিম সেশন ছিল, সেটা করতে পারিনি। তবে মাঠে এসেছিলাম, ফুটবল মাঠে প্র্যাকটিস করেছি, ফুটবল খেলেছি। যতটুকু পেরেছি মেন্টালি নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছি।’

অসুস্থতার কারণে সেমিফাইনালে থাকছেন না নাজমুল হোসেন শান্ত। দলের গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারানোটা দুর্ভাগ্যজনক হলেও এখন সামনে তাকাতে চান এই ব্যাটার, ‘আনফরচুনেট একটা জিনিস, শান্ত অসুস্থতার কারণে চলে যাচ্ছে। কিন্তু যেটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমাদের ফোকাস করা উচিত সামনে কী আসবে, সেটা নিয়ে। ব্যাটিং অর্ডার যা আছে, সেটা নিয়েই ইনশাআল্লাহ এগিয়ে যেতে হবে।’

বুধবারের অনুশীলনে উইকেটও দেখেছেন ইয়াসির। তার চোখে উইকেটটি ভালোই মনে হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা তার।

পাকিস্তানকে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে নড়বড়ে মনে করেন না ইয়াসির, ‘আমি নড়বড়ে বলব না, তারা খুব ভালো দল। সবাই ক্রিকেটের মাঠে যখন নামি, সবাই ভালো দল। যে ভালো খেলবে, সেই জিতবে। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব।’

পাকিস্তানের বিপক্ষে আলাদা কোনো পরিকল্পনার কথা অবশ্য জানাননি ইয়াসির। প্রতিপক্ষ যেই হোক, নিজেদের প্রক্রিয়া ঠিক রেখে ইতিবাচক ক্রিকেট খেলাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি, ‘প্রত্যেকটা টিমের সঙ্গে আমাদের প্রসেসটা মেইনটেইন করা উচিত এবং পজিটিভ ক্রিকেট খেলা উচিত। এই দুইটা জিনিস আমাদের কাছে কমন প্রত্যেকটা টিমের সঙ্গে। বাকিটা উইকেট দেখে, ওয়েদারের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। তখন খেলা যাবে, ইনশাআল্লাহ।’

এশিয়ান গেমস ক্রিকেটে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে নামবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মালয়শিয়ার বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

Tag :
About Author Information

Sirajul Islam

রাজনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাইড্রোজ ও পলিথিন জব্দ, জরিমানা আদায়

বৃষ্টির পর রোদে স্বস্তি, পাকিস্তান ম্যাচে ইয়াসিরের চোখ ‘পজিটিভ ক্রিকেটে’

Update Time : 08:14:17 am, Wednesday, 30 September 2026