7:08 pm, Wednesday, 18 November 2026

মৌলভীবাজারের শেরপুর থেকে সাড়ে ৮ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

সালেহ আহমদ (স’লিপক): র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর অভিযানে মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকারের পুত্র কারিন্দ্র সরকার (৪৫)।

বুধবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সংঘবদ্ধ কিছু চক্র সক্রিয় রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ চক্রের এ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত টাকাসহ মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

মৌলভীবাজারের শেরপুর থেকে সাড়ে ৮ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

Update Time : 10:48:21 am, Wednesday, 20 September 2023