স্টাফ রিপোটার: মৌলভীবাজার ৮নং কনকপুর ইউনিয়নের রায়পুর গ্রামে পরিত্যক্ত জমি থেকে গত ১৭ মার্চ একটি মেয়ের লাশ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ। মৃত মেয়েটি নাম সীমা (১৬)। সে এলাকার শফিক মিয়ার মেয়ে বলে পুলিশ সনাক্ত করেছে। এব্যাপারে ৭ জনকে আসামী করে ২২মার্চ মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে। আসামীরা হলো ১.সানি আহমদ ২.টিপু আহমদ ৩. মিলাদ আহমদ ৪.ফকরুল ইসলাম সহ আরো ৩ জন।
এ ব্যাপারে সীমা-র পিতা শফিক মিয়া বলেন কে বা কারা আমার মেয়েকে অপহরন করে নিয়ে হত্যা করেছে। আমার স্থানীয় চেয়ারম্যান কামাল ও এলাকার কিছু মানুষ বলেছেন এ ঘটনার সাথে সানি আহমদ সহ তার বন্ধুরা সম্পৃক্ত। তাই আমি মডেল থানায় মামলা করেছি।
আসামী সানি আহমদ এর পরিবার জানান, সানি আহমদকে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার প্রভাবশালীরা পরিকল্পিত ভাবে তাকে সীমা হত্যার মামলার আসামী করা হয়েছে। আমরা এই মিথ্যা, সাজানো মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানাই।
এঘটনা নিয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বলেন, কনকপুর ইউনিয়নের রায়পুর থেকে একটি মেয়ের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না।

নিজস্ব প্রতিবেদক 






















