1:33 pm, Wednesday, 22 April 2026

শেরপুর ফাঁড়ি পুলিশের আয়োজনে বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

ছবি: বক্তব্য রাখছেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন।

মোঃ ফাহাদ আহমদ: “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন, আপনার পুলিশ আপনার পাশে”এই শ্লোগানকে ধারণ করে সাইবার ক্রাইম, জঙ্গীবাদ, সন্ত্রাস, ডাকাতি, মাদক, চুরি, জুয়া, ইভটিজিং, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধে ও সচেতনতা সংক্রান্তে আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের আয়োজনে শেরপুর বাজারস্থ রয়েল মার্কেটের সামনে ঐ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেরপুর ফাঁড়ি পুলিশের আইসি (এসআই) মোঃ জুনেদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন।

বক্তব্যে তিনি বলেন- যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আমরা সমাজ, পাড়া থেকে বয়কট করব। আমরা যদি সবাই এক ইহ তাহলে মাদক কারবারীরা থাকতে পারবে না। মাদক কারবারীদের বলবো যে, ভাই হয় ভালো হইবা না হয় আইনের আওতায় সবসময় জেলে থাকবা। আমরা পরস্পরে মিলেমিশে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো। তিনি আরও বলেন- জনগণের কল্যাণে পুলিশ সকল ধরণের সহায়তা করবে এতে জনগণ ও দেশের কল্যাণে আপনারও পুলিশকে সহযোগীতা করেন।

এসময় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া, দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অলিউর রহমান, আশরাফ আলী খাঁন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হামরকোনা বয়েজ ক্লাবের প্রধান উপদেষ্টা মুদরত আহমেদ মোহন ও সভাপতি উজ্জল আহমেদ প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

শেরপুর ফাঁড়ি পুলিশের আয়োজনে বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

Update Time : 02:58:44 pm, Tuesday, 2 January 2024