5:10 am, Thursday, 19 November 2026

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি পেল ২৫ প্রেক্ষাগৃহে

অনলাইন ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল অপু বিশ্বাস-বাপ্পী চৌধুরী জুটির প্রথম সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২। এর মধ্যে ঢাকার শ্যামলী, মধুমিতা, চিত্রামহল, গীত, বিজিবি, আনন্দ, সেনা সিনেমা হলসহ বেশ কয়েকটি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনাসহ কয়েকটি জেলার প্রেক্ষাগৃহে দেখা যাবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি করোনার কারণে দীর্ঘদিন পর মুক্তি পেল। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী ও প্রয়াত সাদেক বাচ্চু।

এর আগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দেশে মুক্তির পর ১২ ফেব্রুয়ারি সিনেমাটি প্রদর্শিত হবে নিউ ইয়র্কে। সেখানে বোম্বে থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রিমিয়ার হবে সিনেমাটির।

Tag :
About Author Information

Sirajul Islam

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি পেল ২৫ প্রেক্ষাগৃহে

Update Time : 09:36:16 am, Friday, 11 February 2022