7:43 am, Wednesday, 16 September 2026

শ্রীলঙ্কায় উষ্ণ অভ্যর্থনা পেল টিম টাইগার্স

ডেস্ক রিপোর্ট : এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে হোটেলে সাকিব আল হাসানরা পৌঁছালে পান উষ্ণ অভ্যর্থনা।

বিকেলে দ্বীপ রাষ্ট্রটিতে অবতরণের পর বিমানবন্দরে লঙ্কান ক্রিকেট তাদের বরণ করে। হোটেলে পোঁছাতে সন্ধ্যা হয়ে যায়। সেখানে নামা মাত্রই সে দেশের নৃত্য শিল্পীরা নাচের তালে তালে স্বাগত জানান টাইগারদের ক্রিকেটারদের। ফুল দিয়ে তাদের বরণ করেন লঙ্কান ক্রিকেট কর্মকর্তারা।

পরে হোটেলের লবিতে মঙ্গল প্রদীপ জ্বালাতে দেখা যায় টাইগারদের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরে তাকে অনুসরণ করেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া তানজিদ হাসান তামিম। পরে একে একে আরও অনেক ক্রিকেটারকেই মঙ্গল প্রদীপ জ্বালাতে দেখা যায়।

এশিয়া কাপ খেলতে রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে একটি ফ্লাইটে তারা শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেন ক্রিকেটাররা। আগামী ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

Tag :
About Author Information

Sirajul Islam

এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল, জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

শ্রীলঙ্কায় উষ্ণ অভ্যর্থনা পেল টিম টাইগার্স

Update Time : 07:33:23 am, Monday, 28 August 2023