4:44 am, Sunday, 20 September 2026

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনের প্রতি শ্রদ্ধায় রোববার বসছেন না সুপ্রিম কোর্ট

ডেস্ক রিপোর্ট : সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে রোববার (২০ মার্চ) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারিক কাজ বন্ধ থাকবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. বজলুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বিচারিক কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক এ প্রধান বিচারপতি। বিচারপতি সাহাবুদ্দীন আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ ও ষষ্ঠ প্রধান বিচারপতি এবং দুবার দায়িত্বপালনকারী রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথমে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনের প্রতি শ্রদ্ধায় রোববার বসছেন না সুপ্রিম কোর্ট

Update Time : 02:06:15 pm, Saturday, 19 March 2022