11:46 pm, Thursday, 21 May 2026

হেটমায়ার ঝড়ে গুজরাটকে হারিয়ে প্রতিশোধ নিল রাজস্থান

ডেস্ক রিপোর্ট : গত বছর আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গিয়েছিল রাজস্থান রয়্যালসের। চলতি আসরে সেই ফাইনালের পুনরাবৃত্তিতে প্রতিশোধ নিলো সাঞ্জু স্যামসনের দল।

শিমরন হেটমায়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখে গুজরাটকে ৩ উইকেটে হারালো রাজস্থান। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৭ রান করেছিল গুজরাট। জবাবে ১৯.২ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান করে রাজস্থান। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। সমান খেলে দ্বিতীয় হারে ৬ পয়েন্ট তিন নম্বরে থাকা গুজরাটের।

চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার পর তৃতীয় ওভারে ৪ রানে দুই ওপেনার যশস্বী জয়সাওয়াল (১) ও জস বাটলারকে (০) ফিরিয়ে দারুণ শুরু করে গুজরাট। এরপর দলীয় ৮ রানের ব্যবধানে দেবদূত পাডিক্কাল ও রিয়ান পরাগকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।

৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল রাজস্থান। স্যামসন ও হেটমায়ারের ২৭ বলে ৫৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ১৫ ওভার শেষে ৫ উইকেটে স্কোর ১১৪ রান। স্যামসনের ৩২ বলে ৬০ রানের ইনিংস থামলে আবার বিপদে পড়ে দল। এরপর ধ্রুব জুরেলকে নিয়ে ২০ বলে ৪৭ রানের জুটি গড়ে জয়ের স্বপ্ন দেখান হেটমায়ার।

শেষ ২ ওভারে লাগতো ২৩ রান। জুরেল ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা মারার পর আউট। মাঠে নেমেই রবিচন্দ্রন অশ্বিন টানা চার-ছক্কা মেরে ম্যাচ ঘুরিয়ে দেন। ওই ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬ রান তুললে কাজ সহজ হয়ে যায়। শেষ ওভারের প্রথম বলে দুটি রান নিয়ে মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি করেন হেটমায়ার। দ্বিতীয় বলে ছক্কা মেরে দলকে জেতান উইন্ডিজ ব্যাটার। ২৬ বলে ২ চার ও ৫ ছয়ে ৫৬ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হেটমায়ার।

এর আগে শুভমান গিল ও ডেভিড মিলারের চল্লিশ ছাড়ানো ইনিংস ভর করে বড় ইনিংসের ইঙ্গিত দেয় গুজরাট। গিল ৪৫ ও মিলার ৪৬ রান করেন। শেষ দিকে অভিনব মনোহর ১৩ বলে ৩ ছক্কায় ২৭ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। হার্দিক পান্ডিয়ার ২৮ রানও ছিল উল্লেখযোগ্য।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

হেটমায়ার ঝড়ে গুজরাটকে হারিয়ে প্রতিশোধ নিল রাজস্থান

Update Time : 09:29:07 am, Monday, 17 April 2023