6:26 pm, Wednesday, 18 November 2026

৩০ এর আগে বিয়ে না করাই ভালো: সাবা

বিনোদন ডেস্ক :: ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। অভিনয়ের বাইরে একমাত্র ছেলে শুদ্ধ স্বরবর্ণকে নিয়ে সময় কাটান তিনি। পাশাপাশি মাঝে মাঝে ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।

এই অভিনেত্রী আপাতত সিঙ্গেল লাইফ পার করছেন। ২০১৫ সালে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলেকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই রয়েছেন। কিন্তু এভাবে আর কতদিন সিঙ্গেল জীবন? এই প্রশ্ন প্রায় শুনতে হয় তাকে। কিন্তু তার চাওয়া-পাওয়া কিংবা অনুভূতি কি সেটা কখনো বুঝতে চেয়েছেন কি কেউ?

এবার বিয়ে নিয়ে কথা বলেছেন তিনি। সিঙ্গেল লাইফের বিষয়ে বলেছেন, আমি পণ করিনি আজীবন একা থাকব। যখন সময় হবে তখন সঙ্গী খুঁজে নেব।

তিনি বলেন, আমি ক্লাস এইট-নাইন থেকে কাজ শুরু করি। তারপর কাজের মধ্যেই ছিলাম। কিন্তু বিয়ের পর জীবন আরও ছোট হয়ে আসে। তবে আমার বন্ধুরা পড়ালেখার পর জীবনকে উপভোগ করার সময় পেয়েছে। অথচ সেই সময় আমি সংসার নিয়ে ব্যস্ত ছিলাম আমি। এছাড়া তিনি মনে করেন ৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো।

তাহলে আগে বিয়ে করে ভুল করেছেন কিনা— প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, কার সঙ্গে কার জুটি তা আল্লাহ ঠিক করে রেখেছেন। ভাগ্যে যা লেখা ছিল সেটাই হয়েছে। আমি বলতে চাই, বিয়ে হচ্ছে একটা লাইফটাইম ডিসিশন। এ কারণে একটু ভেবে তবেই সিদ্ধান্ত নেয়া উচিত।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

৩০ এর আগে বিয়ে না করাই ভালো: সাবা

Update Time : 07:04:42 am, Wednesday, 14 September 2022