1:19 am, Thursday, 19 November 2026

‘এখনো ছয় আঙুল বাকি’, চার বিয়ে নিয়ে কটাক্ষের জবাব গায়িকার

বিনোদন ডেস্ক

চারবার বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। তার ব্যক্তিজীবন, বিশেষ করে একের পর এক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।

এবার চার বিয়ে নিয়ে এক ভক্তের মজার মন্তব্যের জবাব দিয়েছেন তিনি। হাসতে হাসতে এমন উত্তর দিয়েছেন, যা মুহূর্তেই আলোচনায় এসেছে।
নিউইয়র্কে ‘দ্য জেএলও শো’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন জেনিফার লোপেজ। সেখানে অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে কথা বলার সময় এক ভক্ত তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার তো আরও ছয়টি আঙুল আছে।

’ মূলত দুই হাতের ১০টি আঙুলের সঙ্গে জেনিফারের চার বিয়ের হিসাব মিলিয়ে এমন রসিকতা করেন ওই ভক্ত।
ভক্তের মন্তব্য শুনে হেসে জেনিফার বলেন, ‘হ্যাঁ, আছে।

’ এটিকে নিজের শোনা সবচেয়ে মজার কথা বলেও উল্লেখ করেন তিনি। এমনকি মন্তব্যটি টি-শার্টে ছাপানোর ইচ্ছা প্রকাশ করেন এই তারকা। ভবিষ্যতে বিচ্ছেদ নিয়ে কেউ প্রশ্ন করলে ‘আমার আরও ছয়টি আঙুল বাকি’- এমন উত্তর দেবেন বলেও মজা করেন।
তবে রসিকতার একপর্যায়ে কিছুটা গম্ভীর হয়ে জেনিফার বলেন, ‘আমার মনে হয় না, আমার মধ্যে আর সেই শক্তি আছে।’

জেনিফারের ব্যক্তিজীবনে বিয়ে ও বিচ্ছেদের অধ্যায় অবশ্য বেশ দীর্ঘ। ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এক বছরও টেকেনি সেই সংসার। এরপর ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন। ২০০৩ সালে ভেঙে যায় সেই সম্পর্ক।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। এই সংসারে যমজ সন্তান ম্যাক্স ও এমির জন্ম হয়। তবে ২০১১ সালে আলাদা হয়ে যান তারা। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

এরপর অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে পুরনো প্রেম নতুন করে শুরু করেন জেনিফার। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে বিয়ে করেন তারা। কিন্তু সেই সম্পর্কও শেষ পর্যন্ত টেকেনি। ২০২৪ সালে বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৫ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ চূড়ান্ত হয়।

এদিকে ব্যক্তিজীবনের নানা আলোচনা পেছনে ফেলে আবারও মঞ্চে ফিরছেন এই তারকা। আগামী ২৬ নভেম্বর থেকে লাস ভেগাসে শুরু হচ্ছে তার সংগীত আয়োজন ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’। সেখানে ভক্তদের সামনে নতুন করে মঞ্চ মাতানোর অপেক্ষায় রয়েছেন জেনিফার।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘এখনো ছয় আঙুল বাকি’, চার বিয়ে নিয়ে কটাক্ষের জবাব গায়িকার

Update Time : 09:49:35 am, Tuesday, 17 November 2026