2:09 pm, Monday, 1 June 2026

গোপনে শাকিবকে বিয়ের কারন জানালেন অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট :: দীর্ঘদিন পর ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস তার বিয়ের বিষয়ে মুখ খুললেন। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শাকিবের সঙ্গে গোপন বিয়ের বিষয়ে অনেক কথা বলেছেন।

২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। এরপর এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।

ক্যারিয়ার যখন মাত্র ২ বছর অতিক্রম হয়, ঠিক তখনই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ২০০৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘মা একটা সময় শাকিবের সঙ্গে কথা বলতে দিতো না, ঘুরতে দিতো না। মা আমাকে কড়া শাসনে রাখতেন। তিনি বলতেন কাজের বাইরে কোনো কিছু করা যাবে না। আমি যখন শাকিবের সঙ্গে দু’তিনটা মুভি শেষ করে ফেললাম, ছবিগুলো হিট হলো। তখনও মা তার জায়গায় শক্ত অবস্থানে ছিলেন। শাকিবের কথা বললেই মা অনেক রাগ করতেন, যদি অতিরিক্ত কথা বলতাম তখন থাপ্পড়ও দিতেন। ’

অপু আরও বলেন, একদিন মায়ের সঙ্গে শাকিবের হট টক হয়েছিল। মা তখন বলেছিলেন, তোমাদের দু’জনের পছন্দ হলে বিয়ে কর। তার পর ঘোরো। আমি আমার মেয়েকে অনেক ভালোবেসে বড় করেছি। তখন শাকিব মাকে বলেছিল, আমি ওকে (অপু বিশ্বাস) রেসপেক্ট করি। আপনার কথা অবশ্যই রাখব। আমি আপনার কথা রাখার চেষ্টা করব। তারপর শাকিব আমাকে বিয়ের কথা বলল। তখন গোপনে বিয়ে করে ফেলি। বিয়ের সময় আমার বোন ও কাজিন ছিল। ’

দর্শকদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, ‘বিয়ে করার আগে চিন্তা করবেন। আমার মতো হুটহাট সিদ্ধান্ত নিয়ে কেউ বোকামি করবেন না। বিয়ের পর এত ঝামেলা আমি আগে বুঝিনি। আবেগে বিয়ে করে ফেলি। মূলত শাকিবের সঙ্গে ফ্রি কথা বলার জন্য বিয়ে করেছিলাম। ’

Tag :
About Author Information

Sirajul Islam

আদ্‌-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলায় স্বাস্থ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ

গোপনে শাকিবকে বিয়ের কারন জানালেন অপু বিশ্বাস

Update Time : 06:35:33 am, Sunday, 30 April 2023