7:13 pm, Wednesday, 18 November 2026

আজ যেখানে যেখানে যাবেন মার্টিনেজ

ডেস্ক রিপোর্ট:ম্যারাডোনা, লিওনেল মেসির পর বিশ্বকাপ জয়ী তৃতীয় আর্জেন্টাইন তারকা হিসেবে কলকাতায় পা রেখেছেন এমিলিয়ানো মার্টিনেজ।

সোমবার (০৩ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে কলকাতায় পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরের বাইরে তাকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন অসংখ্য ভক্ত-অনুরাগী।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত ও পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসু। বিমানবন্দর থেকে সরাসরি নির্ধারিত হোটেলে চলে যান মার্টিনেজ।

হোটেলেই দিনের বাকি সময়টা সেখানেই বিশ্রাম নেন তিনি। মঙ্গলবার ও বুধবার রয়েছে তার একগুচ্ছ কর্মসূচি।

আজ প্রথমে মিলন মেলায় একটি আলোচনা সভায় যোগ দেবেন মার্টিনেজ। সেখানে তিনি নিজের জীবনের নানা ঘটনার কথা জানাবেন। বহু বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারাও এই অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেলে মোহনবাগান মাঠে যাবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক। এসময় মোহনবাগান তাবুতে এমিলিয়ানোকে সংবর্ধনা দেয়া হবে বলে জানা গিয়েছে। ওই দিন একটি ফ্রেন্ডশিপ কাপ খেলা হবে। সেখানে খেলবেন পুলিশ কমিশনার একাদশ ও মোহনবগানের প্রাক্তন ফুটবলাররা।

বিকেলে বিশ্বকাপজয়ীর যাওয়ার কথা রয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ক্লাব শ্রীভূমি স্পোর্টিংয়ে। এরপর বাংলার বিভিন্ন ক্লাবের জুনিয়র এবং সাব-জুনিয়র পর্যায়ের গোলকিপারদের সঙ্গে কথা বলবেন তিনি।

কলকলকাতা পুলিশের ফ্রেন্ডস কাপে থাকবেন তিনি। শুধু তাই নয়, উদ্বোধন করবেন পেলে- ম্যারাডোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেইট। এরপর কলকাতা পার্শ্ববর্তী হাওড়া জেলার রিষড়ায় যাবেন আর্জেন্টিনার গোলকিপার। সেখানে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কারের বাড়িতে একটি নৈশভোজে যোগ দেবেন মার্টিনেজ।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

আজ যেখানে যেখানে যাবেন মার্টিনেজ

Update Time : 06:42:07 am, Tuesday, 4 July 2023