6:09 pm, Wednesday, 18 November 2026

আরশিকে ফেরাতে নোবেলের বাসায় পুলিশ নিয়ে যান নাদিম, কিন্তু…

অনলাইন ডেস্ক: অন্যের স্ত্রীকে ভাগিয়ে এনে ফের বিতর্কের তুঙ্গে গায়ক মাইনুল আহসান নোবেল। তার দাবি, খুলনার মেয়ে ফুড ব্লগার ফারজান আরশিকে তিনি বিয়ে করেছেন। আরশির দাবি, নোবেলের সঙ্গে তার বিয়ে তো দূর অস্ত, কোনো সম্পর্কই নেই।

ওদিকে আবার সামাজিক মাধ্যমে এসে কেঁদে বুক ভাসাচ্ছেন আরশির স্বামী খুলনার ছেলে নাদিম মাহমুদ। তিনিও একজন ফুড ব্লগার। নাদিমের দাবি, স্ত্রী আরশি তার সঙ্গে প্রতারণা করেছেন। নোবেলের সঙ্গে যে আরশির তলে তলে এমন সম্পর্ক তৈরি হয়েছে, তা নাকি তিনি জানতেনই না। নাদিম লাইভে এসে কেঁদে কেঁদে বলেন, নোবেলের সঙ্গে আরশির অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে দেখে তিনি বিরাট ধাক্কা খেয়েছেন। তার নাকি বিশ্বাসই হচ্ছে না যে, আরশি এমনটা করতে পারে। তারপরও তিনি চেয়েছিলেন, আরশি তার জীবনে ফিরে আসুক।

নাদিম জানান, আরশির বিয়ের খবর ছড়িয়ে পড়লে পুলিশ নিয়ে তিনি শ্বশুর-শাশুড়ির সঙ্গে নোবেলের বাসায় গিয়েছিলেন স্ত্রীকে ফিরিয়ে আনতে। কিন্তু আরশি তার বাবা-মা এবং পুলিশের সামনেই সাফ জানিয়ে দেন, তিনি আর নাদিমের কাছে ফিরতে চান না।

নাদিম দাবি করেন, এ সময় নোবেল এবং আরশি দুজনেই নেশাগ্রস্ত ছিলেন। বুধবার রাতে ফেজবুক পেজে পোস্ট করা ভিডিও বার্তায় হাউমাউ করে কাঁদতে কাঁদতে নাদিম বলেন, ‘এত বছর সে (আরশি) আমার সাথে, আমি কখনো কল্পনাও করি নাই আমার স্ত্রী এমন কিছু করবে। আমি কিছুই জানতাম না।’

তার দাবি, ‘আমার স্ত্রী আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে, স্টোরি দিচ্ছে, সবকিছুই ভালোই যাচ্ছিল। সুতরাং এমন কিছু ঘটছে সেই সন্দেহ করারও সুযোগ ছিল না। হঠাৎ করেই একদিন দেখলাম গায়ক নোবেল একটা প্রোফাইল পিকচার দিয়েছে। যেখানে তার সঙ্গে আমার স্ত্রী। আমি কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিলাম না। মেনে নিতে পারছিলাম না।’তিনি বলেন, ‘এরপর হঠাৎই দেখি নোবেলের আইডিতে আরশিকে বিয়ের দাবি করা একটি পোস্ট। এটা আমার জন্য মেনে নেওয়ার মতো ছিল না। আমি নোবেলের বাড়িতে পুলিশ নিয়ে যাই। এসময় আরশির বাবা-ভাই আমার সঙ্গে উপস্থিত ছিল। সেখানে গিয়ে দেখি তারা দুজনেই নেশায় আসক্ত। তবুও চেষ্টা করেছি আমার স্ত্রীকে ফিরিয়ে আনার। কিন্তু পুলিশের কাছে জবানবন্দিতে আরশি জানায়, সে আমার কাছে ফিরতে চায় না।’

নাদিম আরও বলেন, সবাই জানেন আমি সবসময় আরশিকে উপরে ওঠানোর চেষ্টা করেছি। কিন্তু আজকে আমি হেরে গেছি। যার যায় শুধু সে-ই বোঝে। আমি আমার স্ত্রীকে ফেরত আনার জন্য শেষ চেষ্টা করেছি। হয়তো অন্য কোনো ছেলে হলে এটা করতো না। কিন্তু আমি করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এই সবকিছু দ্রুত কাটিয়ে উঠতে পারি।’এদিকে, গোটা ঘটনাকে নাটক বলে অভিহিত করছেন নেটবাসীরা। আসলে কার কথা সত্যি কেউ কিছু বুঝে উঠতে পারছেন না। নোবেল বলছেন, তিনি আরশিকে বিয়ে করেছেন, সবার সঙ্গে ভাবী বলে পরিচয়ও করিয়ে দিচ্ছে।

ওদিকে, আরশি দাবি করছেন, নোবেলের সঙ্গে তার বিয়ে হয়নি। তিনি গোপালগঞ্জ একটি ব্লগের কাজে নোবেলদের বাড়িতে গেলে তাকে নাকি জোর করে ঢাকায় নিয়ে এসে আটকে রাখা হয়। তারপর নেশা করিয়ে ঘনিষ্ঠ ছবিগুলো তোলা হয়।অন্যদিকে, নাদিম এখনো আরশিকে তার স্ত্রী বলে দাবি করছেন। অথচ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে তাদের ডিভোর্স হয়ে গেছে। কে সত্যি বলছে, আর কে মিথ্যা- এই দ্বিধাদ্বদ্বে রয়েছেন নেটনাগরিকরা। নোবেল-আরশির এই নাটক কবে শেষ হয়, সেই অপেক্ষায় সবাই।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

আরশিকে ফেরাতে নোবেলের বাসায় পুলিশ নিয়ে যান নাদিম, কিন্তু…

Update Time : 11:22:22 am, Thursday, 23 November 2023