হারিস মোহাম্মদ :: মৌলভীবাজার জেলার জুড়ীতে আরমান (২২) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। নিহত আরমান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের প্রবাসী সুমন আহমদের ছেলে। ঘটনাটি শনিবার (২২ জুন) গভীর রাতে গরেরগাঁও গ্রামে ঘটেছে। এ ঘটনায় একই গ্রামের তৈমুছ আলীর ছেলে রফিক মিয়া (৪২) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার (২৩ জুন) নিহত আরমানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাÐের খবর পেয়ে জুড়ী থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইয়াজ মিয়া (৫০), তার দুই ছেলে তানভীর আহমেদ (২৫) ও তুহিন আহমেদ (১৬) এবং মৃত চেরাগ আলীর ছেলে তাজ উদ্দিন (৫৫)। জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে শনিবার (২২জুন) গভীর রাতে গরেরগাঁও গ্রামের রফিক মিয়ার উপর হামলা করে তানভীর। এ সময় সে আরমানকে ঘর থেকে ডেকে এনে বুকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আরমানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমান’কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত রফিক মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।
সরজমিনে আরমানের বাড়িতে গিয়ে দেখা যায় পুরো বাড়িতে চলছে শোকের মাতম। বারবার শোকে আরমানের মা ও দাদী মূর্ছা যাচ্ছিলেন। এ সময় কান্না জড়িত কণ্ঠে আরমানের মা বলেন, আমার ছেলেকে ঘর থেকে ডেকে চোখের পলকেই হত্যা করা হয়েছে, আমি হত্যাকারীদের ফাঁসি চাই।
জুড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘আমরা গভীর রাতে খুনের বিষয়টি জেনে ঘটনাস্থলে যাই। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। আরমানের গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জুড়ী থানার অফিসার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, খুনের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
2:41 am, Wednesday, 23 September 2026
News Title :
জুড়ীতে যুবককে ঘর থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে খুঁন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:46:40 am, Sunday, 23 June 2024
- 305 Time View
Tag :
Popular Post

























