6:51 pm, Wednesday, 18 November 2026

জুড়ীতে পুকুরে পড়ে কোমলমতি শিশুর মৃত্যু

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার জেলার জুড়ীতে পুকুরে পড়ে তাহমিদা জান্নাত নামে  কোমলমতি এক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকাল ৯ টায় বাড়ির পাশের পুকুরে পড়ে সে মারা যায়। তাহমিদার বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে। তার বাবা মইজন আহমদ স্থানীয় ফুলতলা বাজারের ব্যবসায়ী।জানা গেছে, তাহমিদা সকালে বাড়ির উঠানে খেলা করছিল। খেলারএক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে পুকুর থেকে পরিবারের লোকজন তাহমিদাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সাগরনাল ইউপি চেয়ারম্যান আব্দুন নূর পুকুরের পানিতে পড়ে তাহমিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

জুড়ীতে পুকুরে পড়ে কোমলমতি শিশুর মৃত্যু

Update Time : 09:10:20 am, Tuesday, 31 December 2024