10:02 am, Tuesday, 28 July 2026

বিয়ের ১০ বছর পর বাবা হতে চলেছেন রাম চরণ

অনলাইন ডেস্ক:: বাবা হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা রাম চরণ। দীর্ঘ প্রতীক্ষার পর দুই থেকে তিন হচ্ছেন তারা। সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন রাম চরণের বাবা চিরঞ্জীবী।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে এক টুইটে তিনি লেখেন, ‘আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, শ্রী হনুমানজির আশীর্বাদে রাম চরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে।’ বাবার সেই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করেছেন রাম চরণ।

কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রামচরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন বেশ আলোচিত। সবাইকে মাতিয়ে রাখতেন এই দম্পতি। বন্ধুমহলে সবাই ভেবেই নিয়েছিল, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। কিন্তু তখনও একে অপরকে বন্ধু ভাবতেন এই দম্পতি।

‘মাগাধীরা’ সিনেমাটি মুক্তির পরই উপাসনার সঙ্গে রামচরণের প্রেমের শুরু। তাদের বিয়ে নিয়ে তেমন কোনো ঝামেলা হয়নি। ২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে জাঁকজমক আয়োজনে বাগদান সারেন তারা। ২০১২ সালের ১৪ জুন উপাসনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। ইতোমধ্যে কেটে গেছে ১০ বছর।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

বিয়ের ১০ বছর পর বাবা হতে চলেছেন রাম চরণ

Update Time : 09:21:10 am, Tuesday, 13 December 2022